ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সিলেটের সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

এ ব্যাপারে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু বলেন, বৃহস্পতিবার সকালে আমার বাবার নমুনা সংগ্রহ করা হয়। রাতে টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।

প্রসঙ্গত, গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑